নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি : নাহিদ ইসলাম
আব্দুর রউফ ভুইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),র দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে ২৬ জুলাই রাত সারে ৮টায় দলটির হাজারো নেতা কর্মীদের অংশগ্রহণে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পুরান থানা পর্যন্ত পদযাত্রার শেষে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে এক বিশাল গন সমাবেশ করে। কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে দলটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদুল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),র আহ্বায়ক নাহিদ ইসলাম রাত ৯টায় কিশোরগঞ্জে তার বক্তব্যে বলেন এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলো। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো। এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে গণঅভ্যুত্থান তৈরি করেছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা জানি, কিশোরগঞ্জের সদর এলাকাতে ও স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই, যু্ব সমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই। রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টে দিতে চাই।
নাহিদ ইসলাম কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কিশোরগঞ্জ হাওর বিধৌত এলাকা। হাওর এলাকার মানুষকে সংগ্রাম করে, কষ্ট করে জীবনযাপন করতে হয়। এই কিশোরগঞ্জে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিণ্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে। কৃষকরা তাদের কৃষিকাজ ঠিকমতো করতে পারছে না। তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। হাওর এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না, চিকিৎসার জন্য সুব্যবস্থা পায় না। আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে। প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে।
নাহিদুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ নতুন দেশ না গড়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে। তিনি তরুণদেরকে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে এবং দেশ পরিবর্তনের যাত্রায় শামিল হবার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সহ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































