# Tags

দৌলতপুরে শহীদ জুলাইয়ের তালিকায় জাতীয় নেতা কাজী আরেফ সহ ৫ জাসদ নেতা হত্যা মামলার ফাঁসির আসামি বাখের কবরে প্রাশাসনের শ্রদ্ধাঞ্জলি।। ঘটনার পর থেকে সমালোচনার ঝড়

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির কালিদাস স্কুল মাঠে জনসভায় জাতীয় নেতা কাজী আরেফ সহ ৫ জাসদ নেতা হত্যা মামলার ফাঁসির আসামি জুলাই যুদ্ধা নিহত বাখের আলী ওরুফে কবিরের কবরে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করাই জনগণের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

জানাযায়,উপজেলার আড়িয়া ইউপির কালিদাস পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভা চলাকালীন সময়ে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দলের নির্বিচারে গুলিতে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ইয়াকুব আলী, জেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাবেক চেয়ারম্যান সমসের মন্ডল, ও বীর মুক্তিযোদ্ধা তফসের মন্ডল। এই মামলা দির্ঘ্যদিন চলারপর বিজ্ঞ আদালত কিশোরী নগর গ্রামে নিহত জুলাই যুদ্ধা বাখের আলী কে ফাঁসির রায় ঘোসনা করেন।

এই মামলায় অনেক কে ফাঁসি দিলে ও সুচতুর বাখের আলী নিজ ঠিকানা থেকে নাম পরিবর্তন করে মোটা অংকের টাকার বিনিময়ে পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার কবির নামে জাতীয় পরিচয় পত্র তৈরী করেন। সেখান থেকে সে দীর্ঘদিন যাবত গা ঢাকা দিয়ে আত্মগোপন করে। পরে জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ঢাকা উত্তরায আন্দোলনে নিহত হয। পরে পরিবারের লোকজন ফাঁসির আসামি হওয়ায় গোপনে তার লাশ নিয়ে এসে নিজ গ্রামের বাড়ি বোয়ালিয়া ইউপির কিশোরী নগর গ্রামে দাফন সম্পন্ন করেন। এ ঘটনার পর জুলাই আন্দোলনে এক বৎসর পূর্তি হলো তার কবরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী ও থানা অফিসার ইনচার্জ সোলাইমান শেখ সহ উপজেলা শাখার ইনসিপি নেতাদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে তুমুল সমালোচনার ঝড় উঠে।