দৌলতপুরে স্বেচ্ছা শ্রমে ভুরকা পাড়া গ্রামের ভাঙ্গা ক্ষতি গ্রস্থ রাস্তার সংস্কার কাজ
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির ভুরকা পাড়া গ্রামের ভাঙ্গা ক্ষতি গ্রস্ত রাস্তার সংস্কারের কাজ সেচ্চা শ্রমে গ্রামবাসী করছেন বলে জানাগেছে।
বিগত সরকারের সময় থেকে এ রাস্তাটি ভাঙ্গা চুরা ক্ষতি গ্রস্থ হয়ে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এ রাস্তা দিয়ে ভুরকা পাড়ার ৩/৪ টি গ্রামের প্রতিদিন ৪/৫ শ মানুষ তাদের প্রয়োজনে হাট বাজার উপজেলা সদরে অনেক কষ্ট করে যাওয়া আসা করে।
এলাকার ছেলে মেয়েরা কাদামাটি মাখা অবস্থায় স্কুল কলেজ যেতে হচ্ছে। মাঠ ঘাটের ফসল কেটে বাড়ি পৌছানো সম্ভব ছিল না। এর কারনে এলাকাবাসী মিটিং করে ৪ নং মরিচা ইউপি বি,এনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে, সাবেক চেয়ারম্যান মাহাবুল হক, জাহিদ মেলেটারি, হানিফ, জাকাত মন্ডল সহ গন্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতা ও সেচ্চা শ্রমের মাধ্যমে এ রাস্তা সংস্কারের কাজ করছেন বলে তারা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































