# Tags

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অপসারন ও গ্রেফতারের দাবীতে মাববন্ধন

আব্দুর রউফ ভুইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের পরিচালক হেলিশ রঞ্জনের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা।

সোমবার ১ সেপ্টেম্বর দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ফয়সাল প্রিন্স, রাতুল নাহিদ ভূঁইয়া, মানস সরকার উৎস, জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক শামছুর রহমান, সাব্বিরুল হক তন্ময়, তামিম ইকবাল, লুবাবা, রিয়াদ, জাহিদ হাসান অনিক, শুভ মিয়া, মাইশা, রওজা প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ফ্যাসিস্টদের মদতদাতা, নারীদের যৌন হয়রানিকারী, দুর্নীতিবাজ পরিচালক হেলিশ রঞ্জনকে অবিলম্বে অপসারণ করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

এর আগে সকালে একই দাবীতে হাসপাতালের ১নং গেইটের সম্মুক্ষে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী মো. রুবেল মিয়া, মীর মোশাররফ হোসেন, স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান, বিল্লাল মিয়া প্রমুখ।