নাটোরে রাজবন্দীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি
নাটোর প্রতিনিধি :২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী রাজবন্দীদের স্বীকৃতি, পুনর্বাসন ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণের দাবিতে নাটোরের রাজবন্দীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন।
তাঁদের দাবির মধ্যে রয়েছে,৬ আগস্টকে “রাজবন্দী দিবস” ঘোষণা ও উদযাপন,জুলাই ঘোষণাপত্র ও সনদে স্পষ্টভাবে “রাজবন্দী” শব্দ ব্যবহার করে স্বীকৃতি প্রদান, রাজবন্দীদের গ্যাজেট প্রকাশ ও সম্মাননা সনদ প্রদান, আজীবন বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক অনুদান নিশ্চিতকরণ, সব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, রাজবন্দীদের ইতিহাস পাঠ্যপুস্তক ও রাষ্ট্রীয় স্মারকে সংরক্ষণ, রাষ্ট্রীয় নিপীড়নের বিচার ও ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চয়তা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক আসমা শাহিন রাজবন্দিদের থেকে এই স্মারকলিপি গ্রহন করেন।
এসময় অধ্যাপক দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি চেয়ারম্যান ও রাজবন্দী মোঃ জামাল উদ্দিন আলী,সাংবাদিক জুবায়ের, আল আমিন, রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজবন্দীরা জানান, আহত যোদ্ধাদের মতো একই আন্দোলনে কারাবন্দী হওয়া মানুষদের অবহেলা করা একটি গুরুতর বৈষম্য। তাই তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের ন্যায় ও মানবিকতার ভিত্তিতে এই দাবিগুলো বাস্তবায়নের জোর আহ্বান জানান।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































