পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৯ সেপ্টেম্বর,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষ রোপণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পাঁচবিবি স্টেশন থেকে উচাই রাস্তার পাশে বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ ফয়সাল আলীম। বহরমপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শতাধিক মেহগনী গাছের চারা রোপণ করা হয়। “দেশের বাতাস, দেশের মাটি রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ফুল ফল দেয় এবং আগামীর প্রজন্মকে বাঁচানোর একমাত্র উপায় বলেন মন্তব্য করেন বিএনপি এ নেতা। পর্যায়ক্রমে উপজেলার সকল রাস্তায় গাছের চারা রোপণ করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, বহরমপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































