# Tags

বেসরকারি শিক্ষকদের সঙ্গে সাবেক এমপি নুরুল ইসলাম মণি’র মতবিনিময় সভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বরগুনা-২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলাবিএনপিরসাবেকআহবায়ক মোঃ জলিলুর রহমান খান নান্না , সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা ছাএদলের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম পান্না প্রমুখ।

সভায় শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে সাবেক এমপি নুরুল ইসলাম মণি বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করছেন। কিন্তু দেখা যায় শিক্ষার্থীরা ক্লাসে পড়াশোনার প্রতি তেমন মনোযোগী নয়। আর অভিবাবকরাও তাদের ছেলে-মেয়েদের প্রতি উদাসীন। অনেক শিক্ষকরা দাবি করেছেন, বর্তমান সামাজিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট, ফেসবুক, টুইটার ব্যাবহারের কারণে পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে শিক্ষার্থীরা। কিন্তু আমি মনে করি, ডিজিটাল যে ব্যবস্থাগুলো রয়েছে এসব বিষয় নিয়ে আমাদের পড়ালেখায় পড়ালেখায় এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আগামীতে যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জর করতে পারে সে জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকদেরকেও সতর্ক থাকতে হবে।