নাটোরের লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানে ১২ জন গ্রেফতার, ২০টি মোবাইল জব্দ
নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ১২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো সাইবার জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিরা জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইনে আর্থিক প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত ছিল। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন –
মো: নাজমুল হোসাইন (২৪) পিতা- আলতাফ হোসেন,এমডি ওবায়দুর আলী (২৪) পিতা- শাহজাহান আলী, মো: এখলাছ মন্ডল (২৩) পিতা- আজগর মন্ডল, মো: রাজু আহমেদ (২২) পিতা- তসলিম আলী, মো: মারুফ হোসেন (২৩) পিতা- আ: মালেক, মো: আরিফুল ইসলাম (৩০) পিতা- মোসাব্বর হোসেন, মো: রাসেল আহমেদ (২০) পিতা- ফজলুর রহমান, মো: রুবেল সরদার (২৫) পিতা- জটু সরদার, মো: সোহাগ আলী (২৮) পিতা- বাবলু সরকার, মো: মুন আহমেদ পিতা- শরিফুল ইসলাম, টুটুল আলী পিতা- নাজির প্রামাণিক, মো: আহমেদ আলী সাব্বির পিতা- জামুরল খানদার।
অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সাইবার অপরাধ দমনে ভবিষ্যতেও এরকম কার্যকর উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডিজিটাল অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও এধরনের অভিযান চলমান থাকবে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































