# Tags

২০০১ সালের পর হতে আমাকে ভোটে দাড়াতে দেওয়া হয়নি-নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ২০০১ সালে শেষ আমি এমপি হিসেবে নির্বাচিত হয়েছি ২০০১ এ পর্যন্ত দীর্ঘ ২৪ টা বছর আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভোটে দাড়াতে পারিনি ভোটে দাড়াতে দেওয়া হয়নি।

আমি চাই নাটোরের মানুষের যে শান্তি আমি মন্ত্রী থাকা অবস্থায় ছিলো যে উন্নয়ন দিয়েছিলাম আগামী ২৪ বছর কি হয়েছে কি হয়নাই এ বলতে চাইনা। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ এই আঠারো বছর যে কাজ হয়নি আমি সেই কাজ আল্লাহ যদি আমাকে চেয়ার দেয় সেই কাজ করে আমি আপনাদের মন জয় করতে চেষ্টা করবো। তিনি আজ শুক্রবার বাদ জুম্মা নাটোর পৌরসভার ৫ নং ওর্য়াডের কান্দিভিটুয়া জামে মসজিদে ২ লক্ষ টাকা প্রদান কালে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা , জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, ,সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,কাজী শাহ আলম, সাবেক যুগ্ন আহবাযক ফরহাদ আলী দেওয়ান শাহীন,নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,৫ নং ওর্য়াড বিএনপির সাধারন সমাপাদক মশনূর ফেরদৌস হিটলু, সহ দলের নেতা কর্মিরা।