# Tags

পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াতে ইসলামী।

রোববার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করছি। আমাদের দাবিগুলো হলো, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত বা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সংবাদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় প্রক্রিতি আর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। #