তালায় ভূগর্ভস্থ বালু উত্তোলনে সংঘর্ষে আহত ৪, সংবাদ সম্মেলনে শাস্তি দাবি
শফিকুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন কে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছে।
মারাত্মক আহতবস্তায় আহছাফুর রহমান (৬২), ও তার তার পুত্র তাহফিমুর (১৮) কে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হামলাকারী অবৈধ বালু বিক্রতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রোববার (১৯ অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে , ভুক্তভোগী পরিবার।
মদনপুর গ্রামের আওছাফুর রহমানের মেয়ে ঈশিতা আরজু তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান, গত ১৬ অক্টোবর বিকালে মৃত ইউছুপ শেখের স্ত্রী রুপিয়া বেগম অবৈধভাবে সোহাগ শেখের পুকুর থেকে বালু বিক্রয় করছিলেন। শিরাশুনি গ্রামের নজরুল ইসলামের বালু তোলার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করলে পুকুরের মালিক সোহাগ শেখ বিষয়টি নিয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পর প্রশাসন বালু উত্তোলন বন্ধ করে দেয়।
পরবর্তীতে রুপিয়া বেগম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী রা আমার পিতা আওছাফুর ও ছোট ভাই তাহফিমুর রহমান এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় স্থানীয় মাওলানা আব্দুল আজিজ ও সোহাগ হোসেন মারধর করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, রুপিয়া বেগম মাদক ব্যবসার সহ নানা অনৈতিক কাজে জড়িত। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি। প্রতিবাদ করায় তাদের পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রদানের জোর দাবি জানান।
ঘটনার পর শেখ আওছাফুর রহমান বাদী হয়ে সাহাদ শেখ, রুপিয়া বেগম ও রাকিব হোসেনের বিরুদ্ধে তালা থানায় মামলা (নং–০৬) দায়ের করেছেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































