পাঁচবিবিতে ট্রেনে কেটে যুবকের মৃত্যু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১০ ডিসেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার ১০টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে মুন্সীপাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত যুবক উপজেলার চেঁচড়া সীমান্তের নুরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিউল সকালে রেল-লাইনের উপর ঘুরাঘুরী করছিল। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কেটে ঘটনাস্থলেই সে নিহত হয়।
বাংলাদেশ রেলওয়ে সান্তাহার জিআরপি থানার ওসি মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































