হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে -এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ
নড়াইল প্রতিনিধি।।আমরা বিশ্বাস করি, এদেশে হিন্দু ও মুসলমান মিলেমিশে বসবাস করবে। মুসলমানরা যেমন তাদের অধিকার ভোগ করবে ; তেমনি হিন্দুরাও তাদের অধিকার ভোগ করবে। হিন্দু-মুসলমান ভাই ভাই, তাদের কোন পৃথক স্বত্বা নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর আঁচড় লাগলে, প্রতিরোধ করা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের পরিতোষ কুমার দে’র ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ২৪ গ্রহরব্যাপী
মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শনকালে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষকদলের সাবেক মো: নবীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ বিশ্বাস, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মো : মুসা মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের দলীয় নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।#





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































