# Tags

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে দুই গ্রামের গণ মিছিল

মশিউর রহমান , জামালপুরঃ আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামিম এর সমর্থনে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে অন্তর্গত চেচিয়াবাধা ও কান্দারপাড়া দুই গ্রামের বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইদুর রহমান তোতা মন্ডল, মোঃ ফারুক মন্ডল ও ঠান্ডা মন্ডলের নেতৃত্বে কান্দারপাড়া বাস টার্মিনাল হতে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কান্দারপাড়া, তারাকান্দি, চরপাড়া, তারাকান্দি যমুনা সার কারখানা সম্মুখ হয়ে তোতা মন্ডলের বাস ভবনের এসে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি চাঁন মিয়া চানু, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইদুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রয়াত নেতা গোলাম রব্বানীর সহধর্মীনি তানজিনা আক্তারপ্রমুখ।মিছিলি কয়েক শতাধীক নারি পুরুষ অংশননেয়

এতে সঞ্চালনা করেন, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মুন্সি মোঃ টিটু কবির।