# Tags

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করা হবে- এলজিআরডি মন্ত্রী

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ এল জি আর ডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। ঠাকুরগাঁওয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

রবিবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষেএসব কথা বলেন তিনি ।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তত্ত্বাবধায়ক সেগুলোর চাহিদা প্রেরণ করলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও রোগী ও স্বজনদের চলাচলের জন্য একটি লিফট জেলা প্রশাসন থেকে ব্যবস্থা করে দেয়া হবে।

নীতিমালায় রয়েছে ৩ বছরে বেশি একজন ডাক্তার একই কর্মস্থলে কর্মরত থাকতে পারবে না কিন্তু ঠাকুরগাঁওয়ে ৫/৭ বছর ধরে ডাক্তাররা কর্মরত রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিষয়টি আমরা দেখব দায়িত্ব গ্রহণের কেবল ১০-১২ দিন হলো আস্তে আস্তে সব ঠিক করা হবে।

পরিদর্শনে মির্জা ফখরুলের সাথে আরো ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তরা।