হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি খামারীদের মাঝে ছাগল বিতরণ
হালুয়াঘাট প্রতিনিধিঃ ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী খামারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মোট ৩৮৫ জন সুফলভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়। এর আগে প্রথম পর্যায়ে ২শত ও দ্বিতীয় পর্যায়ে ১শত ৮৫ জন সুবিধাভোগীর মাঝে ছাগল বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. ইমান আল হোসাইন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর ফলে প্রান্তিক পর্যায়ে নতুন নতুন খামারী তৈরি হবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পক্ষ থেকে সার্বক্ষনিক সেবা দেওয়া হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































