বরগুনার বেতাগীতে খালখনন কর্মসূচির শুভ উদ্বোধন
বেতাগী( বরগুনা)প্রতিনিধিঃবরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জানাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির অংশ অনুযায়ী বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া খালকাটা কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শাহজাহান কবির , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানাব এস এম নূরুল ইসলাম পান্নাসহ সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালটি খনন সম্পন্ন হলে এলাকার কৃষি কাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































