পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু-আহত-৫
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের বুড়িরঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।
তিনি জানান, দুপুরে একটি অটোরিকশটি যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বুড়িরঘর নামক স্থানে ঢাকা থেকে গাইবান্ধাগামী অরিন পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশার চালকের। এসময় আহত হন অটোরিকশার দুই যাত্রী।
ওসি আরো জানান, নিহত ও আহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































