# Tags

লোহাগড়ায় ফুটবল খেলা অনুষ্ঠিত

ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটবল মাঠে
কাশিপুর যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুনামেন্টের প্রথম রাউন্ড শুক্রবার (১০ জুলাই) শেষ হয়েছে।

শুক্রবার বিকালে প্রথম রাউন্ডের শেষ খেলায় কাশিপুর ফুটবল একাদশ ২-১ গোলে চর সারুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড ওঠা নিশ্চিত করে।

কাশিপুর ফুটবল একাদশের পক্ষে সাজ্জাদ ও আরমান একটি করে গোল করেন। অপর পক্ষে একমাত্র গোল করেন চরসারুলিয়া ফুটবল একাদশের মামুন। শতশত দর্শক খেলা উপভোগ করেন।
#

নড়াইল
১০/৭/২৬