বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি-জামালপুরের বকশীগঞ্জে “স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ১ নভেম্বর (বুধবার) দুপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার র্কাযালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প প্রকৌশলী মো.শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান , সিনিয়র সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, যুব উদ্যোক্তা রশিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা , গণমাধ্যম কর্মী ও যুব-যুবতী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৬ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৩ লাখ টাকা ৮০ হাজার টাকার যুব ঋনের চেক প্রদান করা হয়।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































