রাজবাড়ী-২-আসনের মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি
মোহাম্মদ ইউসুফ মিয়া রাজবাড়ী প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা,কালুখালী, বালিয়াকান্দি এই ৩টি উপজেলা নিয়ে রাজবাড়ী-২-(২১০)আসনের জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
১৯নভেম্বরে ঢাকা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
২০নভেম্বর সকালে ২৩বঙ্গবন্ধু এ্ভিনিউএর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিবেন তিন উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ। রাজবাড়ী-২-আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
রাজবাড়ী-২-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, পাংশা,কালুখালী,বালিয়াকান্দি এই ৩টি উপজেলাতেই রাজনীতিতে বলিষ্ঠ ভুমিকা রেখেই কাজ করে যাচ্ছি।আমাদের এই এলাকাটি ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দখলেই আছে এবং আগামীতেও থাকবে।
মানুষের আস্তা ভালেবাসা সবই আমার উপর আছে। তারা চায় আমি যাতে আবার নির্বাচিত হই এজন্য তারা আমাকে ভােট দিতে চায়।
ভোটারা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারলে আমার মনে হয় গতবারের চেয়ে এবারো ইনশাআল্লাহ বেশি ভোটে নির্বাচিত করবে এই পাংশা,বালিয়াকান্দি,কালুখালী ৩টি উপজেলার জনগণ।
গত ১৯৯৬সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫বার নির্বাচনে অংশ গ্রহন করে ৪বার বিজয়ী লাভ করেছেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২-আসন থেকে ৩ লক্ষ ৯৯ হাজার নৌকা মার্কায় ভোট পেয়ে বিজয়ী লাভ করি


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































