পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তাকে ফুলের মালা দিয়ে বরণ
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে বরণ করে নিয়েছে তার কর্মী সমর্থকরা।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বোদা উপজেলায় পৌছে তিনি প্রয়াত আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি সহ¯্রাধিক মোটর সাইকেলের বহরে কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চগড় জেলা শহরে প্রবেশ করেন। শের-ই বাংলা পার্কের উন্মুক্ত মঞ্চে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি মনোনয়ন বঞ্চিতদের কটাক্ষ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে নির্বাচনে নৌকাকে জেতাতে সকল নেতা কর্মীকে এক সাথে কাজ করার আহবান জানান। এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বক্তব্য দেন। পরে তিনি দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। বিকেলে নেতা কর্মীদের নিয়ে তিনি জেলা আওয়ামীলীগের প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কবর জিয়ারত করেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































