নড়াইল-২ আসনে নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফি’র পথসভা
হুমায়ুন কবীর রিন্টু,নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা রোববার (১জানুয়রি) বিকেলে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি,তুলারামপুর,গাবতলা, চাচড়া সহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা করেছেন।
এ সময় পথ সভায় বক্তব্য দেন জেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইউছুফ, সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী,তুলারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক স্বপন কুমার রায়, সমাজ সেবক সর্বেশ্বও গোস্বামী, তুলারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ, তরফদার রিজাউল ইসলাম, অঙ্গত বিশ্বাস প্রমুখ। তিনি প্রাইভেট কার ও মোটরসাইকেলে চড়ে পখসভায় যোগদেন। তাকে কাছে পেয়ে উৎসুক জনতা ফুলেল শুভেচ্ছা জানান।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































