পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। নেটজ বাংলাদেশ এবংবিএমজেড’র নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সংলাপে অন্যানের মাঝে বক্তব্য দেন এমকেপি’র যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী সবুরা বেগম, শেফালী আক্তার, সুইটি আক্তার, মনোয়ারা মনি, গোলাম রব্বানী, জেলা সিএসও সদস্য আব্দুর রশিদ প্রমূখ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































