রাসূল (সা.) কে কটুক্তির প্রতিবাদে ভালুকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা.)-এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ, ভালুকা উপজেলা শাখার বাস্তবায়নে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভালুকায় প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার(৩০ সেপ্টেম্বর) বাদ আসর ভালুকা বাজার বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
পরে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সৃতিসৌধ চত্বরে প্রতিবাদ সমাবেশে মাওলানা মুফতি আতিকুল ইসলামের সভাপতিত্বে হাফেজ মামুনুর রশিদ খানের,সঞ্চালনায় বক্তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা.)-এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































