# Tags

লক্ষীপাশা একাডেমিক কেয়ার এন্ড ডিজিটাল ট্রেনিং সেন্টার(আইসিটি) এর বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত 

ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা একাডেমিক কেয়ার এন্ড ডিজিটাল ট্রেনিং সেন্টার(আইসিটি) এর বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালক ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক কাজী আল মামুন এর তত্বাবধানে বুধবার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে পরিচালিত খুলনার অন্যতম বিনোদন কেন্দ্র বনবিলাস এ দিনভর আনন্দ উল্লাসে মেতে উঠে প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী, অভিভাবক সহ একদল তরুণ শিক্ষক। শিক্ষা সফরে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ, ডিজিটাল প্রযুক্তি, প্রাকৃতিক পরিবেশ, বিজ্ঞান, বিদেশী নানা প্রজাতির মৎস্য সম্পদ, বন্যপ্রানী সহ নানা বিষয়ের সাথে পরিচিত হয়ে জ্ঞান অর্জন করে। খেলাধূলা, আনন্দ উল্লাসের মধ্যদিয়ে দিনটি পার করে সকলে। দেশের নানা নদী ও নানান ফুলের সাথে পরিচয় করিয়ে দিতে লটারীর আয়োজন করা হয়। পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শিক্ষা সফর শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মো: ওয়াহিদুজ্জামান, মো: অহিদুর রহমান,মো: আজ্জাক হোসেন, মো: মেহেদী, মো: পিটু কাজী, মো: মুজাহিদুল ইসলাম,মোসা: নিপা খানম সহ অভিভাবরা। শিক্ষা সফরে সার্বিক সহযোগিতা করেন অভিভাবক মোঃ রকিবুল ইসলাম এবং শ্রাবণ মিডিয়ার নির্বাহী পরিচালক শিমুল হাসান।#