জামায়াতে ইসলামি সাংবাদিকদের পাশে থাকবে – সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম বলেছেন, সংবাদ মাধ্যম হল রাষ্ট্রের চতর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্ব হল সঠিক ও সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক ভাইয়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। জামায়াতে ইসলামি সাংবাদিকদের পাশে সবসময় থাকবে।
শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় জেলা শহরের ক্লাবসুপার মার্কেটের একটি অভিযাত হোটেলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি মুহাঃ আব্দুল আজিজ, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নায়েবে আমির এ্যাড. শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি মোক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, পৌরসভা সহকারি সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, সদর উপজেলা সহকারী সেক্রেটারি এড. মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, আলোকিত গৌড়ের প্রকাশক এ্যাড. নূরে আলম সিদ্দিকী(আসাদ), সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































