পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও রজত জয়ন্তী অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : “এসো স্মৃতির প্রাঙ্গনে-মিলি প্রীতির বন্ধনে” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রতনপুর বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুধু উদ্বোধন করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী । পরে অতিথি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মিলে রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনীর একটি আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও অনুষ্ঠানস্থলে এসে যোগ দেন। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত রতনপুর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে এসএসসি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪ বার উত্তীর্ণ শিক্ষার্থীরাই অনুষ্ঠানের আয়োজন করেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ালেখার পাঠ শেষ করে দেশের বিভিন্ন স্থানে কর্মজীবনে কারণে অবস্থান করায় স্কুলের সহপাঠীদের সঙ্গে দীর্ঘ সময় দেখা হয়না। অনেক দিন পর আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেখা হওয়ায় সবাই খুশি। অতীতের স্মৃতিচারণ সহ ভুল করেনি সেলফি উঠাতে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, আবু নছর চৌধুরী ফরহাদ, মোঃ সুলতান মাহমুদ বাবুল, মোঃ সাইদুল ইসলাম, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মামুনুর সরকার রনি সহ অনেকেই।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































