মাদারীপুরের প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে সরকারী খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সৈয়দ শাহআলম।
বৃহস্পতিবার (৩এপ্রিল ) দুপুরে ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ শাহআলম বলেন, ৩৩ নং ধামুসা মৌজায়, বি.আর.এস.৭১৮ নং দাগের ৬২০ খতিয়ানে ক্রয়কৃত ২০ শতাংশ নাল জমি,আমার ক্রয়কৃত সম্পত্তির উপর পাকা ভবন নির্মাণ কাজ শুরু করলে ডাসারের দুইজন সাংবাদিক আমার কাছে দুইটি ল্যাপটপ চায় আমি তাদের দাবিকৃত ল্যাপটপ দিতে অস্বীকার করলে তারা আক্রশমূলক ভাবে বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে যাহা সম্পুর্ন মিথ্যা এবং ভিত্তিহীন। আমি আপনাদের মাধ্যমে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সরকারি কোন জায়গায় ভবণ নির্মান এবং ভোগ দখল করিনি। বিষয়টি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করার জন্য আমার এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন ববলেন,আমরা পৈত্রিক সূত্রে এই সম্পত্তির মালিক এবং ১৯৯৬ সাল থেকে আমরা ভোগদখল করে আসছি, ইতিমধ্যে আমরা জমিতে ভবনের কাজ শুরু করলে ডাসারের কিছু সাংবাদিক এসে চাঁদা দাবি করে।আমরা তাদের চাঁদা না দেওয়ায় তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি শুরু করে,এতে আমাদের সম্মান নষ্ট হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































