কালীগঞ্জে বাংলা নববর্ষ নিয়ে প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর মো. আশরাফুল ইসলাম,
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী, বাংলা নববর্ষ উদযাপন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































