কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের মাঝে খরিফ পাটবীজ বিতরণ
মো: সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে
২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ পাট বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী।
কৃষি বিভাগের তথ্যমতে দৌলতপুর উপজেলায় এবছর ১৭ হাজার ২’শ ৫৫ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সফল করতে ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পাট বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ করে প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও ১৪ ইউনিয়ন থেকে আশা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































