৩১ দফা নিয়ে গ্রামগঞ্জে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার পক্ষে অঞ্চল ভিক্তি জনমত গঠনে, গ্রাম গঞ্জের জনসাধারণের মাঝে ৩১ দফা প্রয়োজনীয়তা তুল ধরছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
প্রতিদিন জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের দলীয় বিভিন্ন কর্মসূচী পালন ও মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শত ব্যস্ততার মাঝে সামাজিক ব্যাধি দুরীকরণে ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনে ব্যাপক ভূমিকা রাখছেন। নিজ নির্বাচনে এলাকার পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার গ্রাম গঞ্জে ধারাবাহিক ভাবে তুলে ধরছেন ৩১ দফা এছাড়াও স্থানীয় সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে জনসাধারণকে সচেতন হয়ে নিরসনে উজ্জীবিত করছেন। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিত থাকছেন মনযোগ দিয়ে তার কথা গুলো শুনছে, এবং ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গিকার করছেন।
এর ধারাবাহিকতায় ৯ মে শুক্রবার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী জামে মসজিদে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক জুম্মার নামাজ আদায় ও মুসল্লি দের সাথে মতবিনিময় করে অত্র ইউনিয়নের গ্রাম গঞ্জে সর্ব সাধারণ মানুষের সাথে ৩১ দফার বাস্তবায়নের ভিক্তিতে সরাসরি পাওয়া জনসাধারণের সুবিধা গুলো তুলে ধরেন। এসময় বিএনপি,যুবদলের,স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































