ভোলাহাটে কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে যৌথ প্রস্তুতি সভা বুধবার (১৪ মে ) বিকেল ৫টায় বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আগামী ২৩ মে ২০২৫ “কৃষি উন্নয়ন” পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে ২০২৫ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে এ যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম কিবরিয়া শাওন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহ সভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভোলাহাট আম ফাউন্ডেশন সাধারণ সস্পাদক মোঃ মুনসুর আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার আলাউদ্দিন, বিএনপি নেতা আব্দুস সবুর মেম্বার, যুবদল নেতা সামিউল ইসলাম গাজী, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন আলী।
এ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার সহ অঙ্গ সংগঠনের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও ধানের শীষ প্রতীককে যারা ভালবাসে হাজারো জনতা উপস্থিত ছিলেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ অনুষ্ঠিতব্য যৌথ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীদের একাংশ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































