নাটোরে পিকাপের ধাক্কায় ২জন নিহত
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি।।নাটোর শহরের স্টেশনের পাশে চকবৈদ্যনাথ এলাকায় একটি পিকআপের ধাক্কায় অপর পিকআপের চালক ও সহকারি নিহত হয়েছে।
চাকা ফেটে বিকল হওয়া পিকাআপটিতে নতুন চাকা লাগানোর সময় পেছন থেকে আরেকটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার (২রা জুন) রাত সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ১১টা থেকে নাটোর শহরে প্রচন্ড ঝড় শুরু হয়। এতে শহরের মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বনবেলঘড়িয়া বাইপাস থেকে নাটোর শহরগামী একটি পিকআপ চকবৈদ্যনাথ চামড়াপট্টি অতিক্রমের সময় টায়ার বাস্ট হয়। এসময় চালক ও তার সহকারি পিকাআপটি পেছনে বেঁধে রাখা একটি অতিরিক্ত চাকা খুলতে পেছনে আসেন। এসময় পেছন থেকে আরেকটি পিকআপ তাদের এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, নিহত দুজনের নাম পরিচয় এখনো জানা যায় নি। তবে স্থানীয়রা জানান ঘাতক যানটিও একটি পিকআপ ছিল। দুজনের মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হচ্ছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































