আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়ায় অন্যের জমির কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামীলীগের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী মুন্সী আজিজুর রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, ইতনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বুধবার(১১জুন)ভোরে পাংখারচর গ্রামের মুন্সী আজিজুর রহমানের ৪০শতক জমিতে থাকা প্রায় তিন শতাধীক কলা গাছ কেটে ফেলেছে।
অভিযোগকারী জানান, ১২৬ নং পাংখারচর মৌজার ৬৭০ নং খতিয়ানের দাগ নং ৪৬৯৮/৫৪৫৫, ৪৬৯৮/৫৪৫৬, ৪৬৯৮/৫৪৫৭, ৪৬৯৮/৫৪৫৮, ৪৬৯৮/৫৪৫৯, ৪৬৯৮/৫৪৬০, ৪৬৯৮/৫৪৬১, ৪৬৯৮/৫৪৬২ এই ৮টি দাগ আমার বাবা জাহিদুর রহমান ও আঃ মজিদ মুন্সীর নামে ১৯৬৯ সালের ২৩ এপ্রিল তৎকালীন যশোর ডিসি অফিস থেকে স্থায়ী বন্দবস্ত আনেন। মেমো নং ১৮৯৫। জমির পরিমান ৩ একর ১৪শতক। এর মধ্যে ৪৬৯৮/৫৪৫৫, ৪৬৯৮/৫৪৫৬, ৪৬৯৮/৫৪৫৭ এই তিনটি দাগ মুকুল মুন্সী ও জুয়েল মুন্সীর কাছে ৮বছর আগে বর্গা দেয়া হয়। ওই জমির উপর মুকুল মুন্সীর রোপিত কলাগাছের বাগান আছে। একই গ্রামের আকবর হোসেন লিটু মুন্সী ও তার দুই ছেলে আবুল হাসনাত জুয়েল এবং আহসান হাবীব প্রিন্স সহ আরো ৪/৫জনে বুধবার ভোরে মুকুল মুন্সী রোপিত কলাগাছের বাগান ও জমি দখলে নিতে কলাগাছ কেটে ফেলেন।
অভিযোগে আরো জানা যায়, আকবর হোসেন লিটু মুন্সী দীর্ঘ ১৭বছর ইতনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। ক্ষমতায় থাকায় এলাকার বিভিন্ন লোকের জমির জাল জালিয়াতি কাগজ বানিয়ে জমি জবরদখল করে আসছেন। এখনো সে সক্রিয় আছে। তার দাপটে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত। ভূক্তভোগী কলাগাছ কর্তনের বিচার চান। বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































