# Tags

চকরিয়া-লামা সড়কের রিজার্ভ এলাকায় ডাকাতি, আটক-১

চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া ফাঁসিয়াখালি ইউনিয়নের ফরেস্ট অফিসের নিকটবর্তী লামা – চকরিয়া সড়কের প্রথম ব্রিজের গোড়ায় অভিনব কায়দায় আজকে সকাল ৫টার দিকে ডাকাতদের আক্রমণের ঘটনা ঘটেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন আরাফাত (২৮) নামের এক ডাকাতকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
আটক আরাফাত চকরিয়া পৌরসভার মোহাম্মদীয়া পাড়া এলাকার আবুল কালামের পুত্র

জানা গেছে, একটি অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন এবং আরও দু-একটি গাড়ির ড্রাইভারদের কাছ থেকেও কিছু টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার পরপরই ফরেস্ট অফিসের লোকজন এসে দ্রুত গাছটি সরিয়ে রাস্তাটি নিরাপদ করেন, আটককৃত ডাকাতের নাম আরাফাত।
আরো জানা গেছে, সকালে আলীকদম টুরিস্টের লাশ আনতে যাওয়ার পথে গাছ ফেলে এম্বুলেন্স আটকিয়ে লাশের স্বজনদের থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে ভোরবেলায় পরবর্তীতে ডাকাত ওখান থেকে মোবাইল একটা লুকিয়ে রেখেছিলো আলাদা ভাবে সেই মোবাইল সকালে এসে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী তাদের আটক করলে তার কাছ থেকে এম্বুলেন্সের ড্রাইভারের মোবাইল ও আরেকটি স্মার্ট ফোন উদ্ধার হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম বলেন, চকরিয়া -লামা আলীকদম সড়কে গাড়ি ডাকাতি হয়। স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।