বরগুনার বেতাগীতে নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি :বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে বেতাগী উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।
উদ্বোধনী অনুষ্ঠানশেষে বেতাগী বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময়ে স্থানীয় বিএনপি নেতৃতৃন্দ ছাড়াও নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































