রাজশাহী বাঘা আলাইপুর চর থেকে স্পিডবোর্ডে এসে ভেড়ামারা রায়টার গ্রামবাসীর উপর গুলিবর্ষন আহত-১
সাইদুর রহমান ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউপির রাইটা গ্রামের নিচে পদ্মা নদী থেকে অবৈধ বালি উত্তোলন কারি ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল সকাল ১০টাই তাদের ব্যবহারিত স্প্রিড বোর্ড নিয়ে তেড়ে এসে অতর্কিত ভাবে গ্রামবাসির উপর ৪/৫ রাউন্ড গুলি ছুড়ে এতে আমিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারাত্মক হয়েছে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা শোলদাগ হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা খারাপ দেখে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, রাজশাহী জেলার বাঘা উপজেলার একজন বালি খেকো আব্দুস সালাম আলাইপুর গ্রামের নিচে পদ্মা নদী থেকে ২০/৩০ডেজার মেশিন দিয়ে দির্ঘ্যদিন যাবৎ অবৈধ ভাবে বালি উত্তলন করে ব্যবসা করে আসছে। তার কাছ থেকে লালুপুর, ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়ার বালি ব্যবসায়ীরা প্রতিদিন শত,শত ব্লাহেড নৌকা যোগে বালি নিয়ে দৌলতপুর উপজেলার মরিচা ইউপির কোলদিয়াড়, ভুরকা,হাটখোলা, ও রাইটার কিনার দিয়ে যায়। এতে রাইটা কিছু এলাকায় ভাঙন দেখা দেয়। এই ঘটনায় রাইট গ্রামের নদীর পাড়ের লোক জন বালি ভর্তি নৌকা আটকালে নৌকার লোক জন বালি খেকো আব্দুস সালাম কে ফোন দিলে তার নেতৃীত্বে ৮/১০ জন সন্ত্রাসী স্পিডবোডে তেড়ে এসে ৪/৫ রাউন্ড গুলি ছুড়লে জুনিয়াদহ ইউপির ফয়জোল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলেআমিরুল গাইন (৪৫) গুলি বৃদ্ধ হোন।
তারা গুলি ছুড়ে নির্বিঘ্নে স্পিড বোড নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা শোলদাগ হাসপাতালে নিরে ডাক্তার তার অবস্থা খারাপ দেখে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরন করে। এই ঘটনা সম্পর্কে স্থানীয় সাংবাদিকরা ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রবের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি লিখিত অভিযোগ পাইলে ব্যবস্থা নিবো।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































