খাগড়াছড়িতে আদিবাসী দিবস উপলক্ষ্যে দুটি সংগঠন পৃথকভাবে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী উদযাপন কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সূর্যশিখা ক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াপুর এলাকায় জেবিসি কমিটি সেন্টারে সমাবেশে মিলিত হয়।
আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থকপ্রয়োগ এ প্রতিপাদ্যকে সামনে রেখে একসমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে নারী পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোষাক পরিধান করে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, উদযাপন কমিটির আহবায়ক সাথোঅং মারমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক সুধাকর ত্রিপুরা।
আদিবাসী নেতা ও বিশিষ্ট সমাজসেবক সুধাকর ত্রিপুরা বলেন, আদিবাসী হিসেবে স্বীকৃতি যতদিন না পাওয়া তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। । সারা বিশ্বে আজ দিনটি পালিত হচ্ছে ধারাবাহিকতায় আমরা এ দিনটি পালন করছি।
এদিকে দিবস উপলক্ষ্যে একই দাবিতে আদিবাসী ফোরাম খাগড়াছড়ির উদ্যোগে শহরের ইয়ং ড বৌদ্ধবিহার থেকে একটি র্যালি বের করা হয়। পরে পৌর শাপলা চত্বরে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি চাইথোয়াইং মারমা।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































