# Tags

মেহেরপুরে সংবাদ কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সংবাদ কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল সালাম।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ের সংবাদ কর্মীদের জন্য এ ওরিন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন গণসংযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক তারিক মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তরিকুল ইসলাম, জেলা, সিভিল সার্জন ডাঃ কে এম আবু সাঈদ, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমূখ। কর্মশালাটি জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মেহেরপুর হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।