কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির নির্বাচনী পথ সভা
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশা কুন্ডি ইউনিয়নে বিভিন্ন পথে গত রবিবার দিন ব্যাপি পথ সভা করেছেন উপজেলা বি,এনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি,এনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউল হোক,সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল হোক, সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, এম এ ফরজউল্লা, অধ্যাপক মাহাবুব লস্কর, উপজেলা যুবদলের সভাপতি মুনা লস্কর, উপজেলা ছাত্র দলের সভাপতি রুবেল হোসেন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পথ সভায় সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা নেতা কর্মীদের রাষ্ট্র গঠনের বি,এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসাধারণের কাছে লিপলেট বিতরন ও ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার নির্দেশ প্রদান করেছেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































