পাঁচবিবিতে যুবদলের ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩০ অ ক্টোবর/২৫ র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব উজ্জল ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার বিকালে উপজেলা যুবদল ও পৌর যুবদল একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে পাঁচমাথার সভাস্থলে এসে সমবেত হয়। যুবদল নেতা মোঃ আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক সাবেক ছাত্রদল নেতা মোঃ গোলজার হোসেন।
যুবদল নয়ন হোসেন প্রধানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রাজ খান, সাব্বির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































