# Tags

ভালুকায় বিনামূল্যে বীজ-সার পেয়ে হাসি ফুটল কৃষকের মৃখে

মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
আসন্ন আউশ মৌসুমকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Oplus_16908288

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০০ জন কৃষকের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় তিনি বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এর ফলে কৃষকরা উৎসাহ নিয়ে চাষাবাদে মনোনিবেশ করছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মাখনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জানান, আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সহায়তা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে কৃষকরা সহজেই চাষাবাদ শুরু করতে পারবেন এবং খাদ্য উৎপাদনও বাড়বে।

বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা জানান, বিনামূল্যে এ সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। এতে উৎপাদন খরচ কমবে এবং ভালো ফলনের আশা করছেন তারা।

উল্লেখ্য, প্রতি বছরই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন মৌসুমে কৃষকদের মাঝে এমন প্রণোদনা বিতরণ করা হয়ে থাকে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।