দৌলতপুরে কতিথ পীরের পুলিশ প্রহরায় দাফন সম্পন্ন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম পুর গ্রামের কতিথ পীর জাহাঙ্গীর আল শামীম ধর্ম বিকৃতির অভিযোগে গত ১১ এপ্রিল বিক্ষোক্ষুধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর গুরুতর আহত অবস্থায় শামীমকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় শামীমের কয়েকজন অনুসারীও আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তারা বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত শামীম রেজা স্থানীয়ভাবে ভণ্ড পীর হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী বা ভগবান দাবি করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।
স্থানীয়দের দাবি, শামীম রেজা ইসলামবিরোধী বক্তব্য প্রচার করে আসছিলেন এবং নিজস্ব ব্যাখ্যায় ধর্মীয় বিধান তুলে ধরে অনুসারীদের বিভ্রান্ত করতেন। তিনি নামাজ, রোজা, হজ ও যাকাতসহ ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি অনুসারীদের হজ পালনের জন্য মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশ বাগানের দরবারে যাওয়ার নির্দেশ দিতেন।
এছাড়াও, তার অনুসারীদের দাফনের সময় প্রচলিত ইসলামী বিধান উপেক্ষা করে ঢাকঢোল বাজানো, ‘হরে শামীম’ ধ্বনি দেওয়া এবং বিভিন্ন অস্বাভাবিক আচারের প্রচলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, তিনি প্রকাশ্যে পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়ে। পরে ক্ষিপ্ত হয়ে
এলাকাবাসীর হামলা চালিয়ে তাকে গন পিটনি দলে সে গুরুতর জখম হয়।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। গত ১২ এপ্রিল ময়না তদন্ত শেষে বিকেল ৪ টাই ইসলাম পুর গোরস্থানে পুলিশ প্রশাসনের সহায়তাই দাফন সম্পন্ন হয়। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে স্থানীয় সাংবাদিকরা থানা অফিসার ইনর্জাজ আরিফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বললেন যে কোন ধরনের ঘটনা মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































