# Tags

পঞ্চগড়ে স্বপ্নসারথীদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামের স্বপ্নসারথি কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিন জনকে চ্যাম্পিয়ন নির্বাচিত করা হয় এবং ২৩ জন স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আল মামুন, মোছা: রুমানা খানম, গোফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নাসরিন আক্তার প্রমূখ। অতিথিরা স্বপ্নসারথি, অভিভাবক ও কমিউনিটির প্রতিনিধির মাঝে বাল্যবিয়ের কুফল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ লতিফুল ইসলাম, অফিসার (সেলপ) পঞ্চগড় সদর। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় কমিউনিটি অর্গানাইজার মমতা। #