# Tags

সরিষাবাড়ীতে পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি -সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ.. এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে দিন ব্যাপি পাট চাষিদের মাঝে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২জুন) সকালে থেকে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে
বস্ত্রও পাট মন্ত্রনালয়াধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ীত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে মোট ৬০ জন পাট চাষিদের মাঝে এ প্রশিক্ষন কর্মশালা অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, পাট পরিদর্শক মোঃ আওরংগযেব, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রিফাত হোসেনপ্রমুখ।