# Tags

পুলিশ ও সাংবাদিক কাউকেই বিএনপি ছাড় দেয় নাই-এমপি জিল্লুল হাকিম

মোহাম্মদ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধিঃ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় আর বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করে জালাও পোড়াও করে গাড়ী পুড়িয়ে মানুষকে হত্যা করে বেশিদিন বাংলার মাটিতে টিকা সম্ভব না।
রাজধানী ঢাকায় সমাবেশের নামে যে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি হামলা চালিয়ে পুলিশ ও সাংবাদিকদের মেরে মানুষের অন্তরে চিরতরেজনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিএনপির নেতাকর্মী দেশে বড় বড় কথা বলে তারা তো কোন প্রকার উন্নয়ন করে নাই বর্তমান সরকার শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জের ব্যাপক উন্নয়ন করেছে সেগুলো এখন দৃশ্য মান। মুসিল্লীদের নামাজ পড়ার জন্য সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে ৫শত ৬০টি জেলা ও উপজেলায় মডেল মসজিদ তৈরী করে দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রুপান্তরে পরিনত করেছে।প্রতি গ্রামেই এখন রাস্তাঘাট মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ সবকিছুই শেখ হাসিনার আমলেই করেছে।বিএনপির শুধু লুটপাট করতে শিখছে।
তাই বিএনপিকে কোন প্রকার ভোট দেওয়া যাবে না।
এদেশের উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ড সুবিধা সহ নানাবিধ সুবিধা দিয়েছেন।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী -২-আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি।
৩০অক্টোবর সোমবার সন্ধ্যায় রতনদিয়া রজনীকান্ত মডল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম,সাধারণ সম্পাদক মোঃ খায়রু ইসলাম খায়ের, জেলা পরিষদ সদস্য মোঃ ইউসুফ হোসেন, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুসহ প্রমূখ।
এসময় কালুখালী উপজেলার ছাত্রলীগ,যুবলীগ,যুব মহিলা লীগসহ ৯টি ওয়ার্ডের উপকারভোগীরাসহ হাজার হাজার নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।