# Tags

পঞ্চগড়-১ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনয়নে হাইব্রিড নেতাকে মনোনিত করার প্রতিবাদে এবং মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন দুই মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট এবং বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান। সংবাদ সম্মেলনে আনোয়ার সাদাত স¤্রাট বলেন, এই আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি একজন হাইব্রিড নেতা। ছাত্রলীগ-যুবলীগের কোন রাজনীতি না করে এবার তিনি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হয়েছেন। আগে তিনি ছাত্র ইউনিয়ন করতেন। তিনি আরও বলেন, নৌকার মনোনয়নপ্রাপ্ত হাইব্রিড নেতাকে পঞ্চগড়ের আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন কখনও মেনে নেবে না। বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, যে আগে কোনদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িতই ছিল না তাকে পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ থেকে মনোয়নয়ন দেয়া হয়েছে। আমরা এই মনোনয়ন মানি না। সে ছাড়া আওয়ামীলীগ করে এমন যে কাউকে আমরা নৌকার প্রার্থী হিসেবে মেনে নেব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে তারা জানান, আমরা কেবল ঢাকা থেকে ফিরলাম। পরবর্তিতে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। সংবাদ সম্মেলনে অপর মনোয়ন প্রত্যাশি আটোয়ারী উপজেলা আওয়ামীগের সভাপতি তৌহিদুল ইসলামসহ আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।