জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত আহত -৪
জামালপুর প্রতিনিধি -জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কর ট্রাক-মোটর সাইকেলের ত্রিমূখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় চারজন গুরুত্বর আহত হন।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর সাড়ে পাচটার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে।
এতে ঘটনাস্থেই দাড়িয়ে থাকা ট্রাক চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এসময় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটর সাইকেল সড়কে দাড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থেই মোটর সাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুত্বর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে।
নিহতরা হলেন, জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। প্রাথমিক ভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































