তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-“মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি” — এই স্লোগানকে সামনে রেখে ছায়াবীথি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত তিন লক্ষ টাকার মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে হাজারো দর্শকের উপস্থিতিতে জমে উঠেছিল তালা কপোতাক্ষ স্কুল মাঠ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তালা চরগ্রাম কপোতাক্ষ স্কুল ফুটবল মাঠে আয়োজিত এই মহারণে সভাপতিত্ব করেন ছায়াবীথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাঈদ ও শিক্ষক নাহিদ নাসির। তাঁদের নেতৃত্বে একঝাঁক তরুণদের অক্লান্ত পরিশ্রমে মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় অংশ নেয় সান স্পোর্টিং ক্লাব, নৈহাটি (রূপসা, খুলনা) এবং ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি, গোপালগঞ্জ।
রোমাঞ্চকর এই খেলায় ১–০ গোলে জয় পায় ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি।
খেলায় ধারাভাষ্য দেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সদস্য মাস্টার ওলিয়ার রহমান ও জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন —
> “আমি কাজের মানুষ, বিগত দিনে আপনাদের ভোটে জয়ী হয়ে এলাকার উন্নয়ন করেছি। ইনশাআল্লাহ, আবার সুযোগ পেলে এই তালায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করব, যাতে তরুণরা খেলাধুলায় আরও উৎসাহিত হয়।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, ছায়াবীথি ক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার নাহিদ নাসির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক হাফিজুর রহমান, মীর মিলটন, ময়েজ উদ্দিন মাতব্বর, আব্রাহাম রাসেলসহ অসংখ্য অতিথি ও দর্শক।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সেরা ২০ জন দর্শকের হাতে উপহার হিসেবে গেঞ্জি প্রদান করেন।










































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































